বাংলাদেশ

চলে গেলেন সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তণ অধ্যক্ষ বিজয় হেরাল্ড

না ফেরার দেশে চলে গেলেন সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ  ব্রাদার ডঃ বিজয় হেরাল্ড রড্রিক্স।   
আজ ২৩ মে ২০২০ সকাল ১১:১৫ টার সময় আসগর আলী হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেন।
তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।
১৯৫৮ সালের ৭ জুলাই তিনি গাজীপুর জেলার কালীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি তাঁর মা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি সুনামের সাথে হলিক্রস ব্রাদার্স ইন বাংলাদেশ-এর প্রভিন্সিয়াল সুপিরিয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি নিয়মিত জাতীয় দৈনিকসমূহে কলাম লিখতেন। তাঁর ছাত্রজীবনে তিনি কবি ভবনে এসে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তবলা বাজিয়ে শুনিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button