বিশ্ব

সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন সৌদি নারীরা

সৌদি আরবের নারীরা এবার সেনাবাহিনীতে যোগ দিতে পারবে। খবর আরব নিউজ।

স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদি নারীরা এখন থেকে সামরিক বাহিনীর সৈনিক, ল্যান্স কর্পোরাল, কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবে।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পনায় অর্থনৈতিক সংস্কারের অংশ হিসেবে ধারাবাহিকভাবে দেশটির নারীদের জন্য কর্মক্ষেত্র উন্মুক্ত করে দেওয়া হচ্ছে।

শপিং মলগুলোতে ক্যাশিয়ার পদে সৌদি নারীদের বসে থাকার দৃশ্য এখন একেবারেই পরিচিত, যেটি আগে শুধু পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল। একইভাবে রেস্টুরেন্ট ও কফি শপগুলোতে কাস্টমার সার্ভিসে যুক্ত হয়েছে নারীরা।

নারীরা সামরিক বাহিনীতে যোগ দিতে পারবে এমন প্রথম ঘোষণা এসেছিল ২০১৯ সালে। পরিবারের পুরুষ সদস্যের অনুমতি ছাড়াই নারীরা দেশের বাইরে যেতে পারবে, এমন ঘোষণাও দেওয়া হয় সেবছর।

নারীদের ওপর অভিভাবকত্ব নিয়ে এমন কড়াকড়ি তুলে নেওয়ায় ঘরে বাইরে তীব্র সমালোচনার শিকার হয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Back to top button