বাংলাদেশ

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মাহবুবুর রহমান

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি সদ্য নিয়োগ পাওয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের স্থলাভিষিক্ত হলেন।

মঙ্গলবার (৫ মে) সিআইডির প্রধান কার্যালয় মালিবাগে যোগদানের পরেই দেশের এই সার্বিক পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনা প্রদান করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর সিআইডি প্রধান বলেন, সরকার যে নতুন দায়িত্ব দিয়েছেন সেটা আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে পালন করবো। যেকোনও ঘটনার অনুসন্ধান একটা মূল কাজ। সেটার মান কিভাবে উন্নত করা যায় সেজন্য কাজ করবো।

এর আগে ব্যারিস্টার মাহবুবুর রহমান হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button