বাংলাদেশ

সারা দুনিয়ার রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনে কন্ট্রাক্ট নেইনি।

শনিবার (১৩ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, আন্দামান সাগরে ভাসা রোহিঙ্গারা বাংলাদেশের জলসীমা থেকে অনেক দূরে ছিল। তাদের নৌকা মিয়ানমার, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত থেকে অনেক কাছে। তাহলে এই দায় আমরা কেন নেবো। সারা দুনিয়ায় অসুবিধায় পড়া রোহিঙ্গাদের পুনর্বাসনের কন্ট্রাক্ট নেইনি।

এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে অনেক দেশের রাষ্ট্রপ্রধান আসবেন। অনেক চুক্তি সই হবে। ভারতের সঙ্গেও আমাদের অনেক চুক্তি সই হবে।

বলেছেন, ‘তিস্তা চুক্তি হয়ে গেছে ১০ বছর আগে। কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো উনি (নরেন্দ্র মোদি) আসছেন। পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের নেতা, আমাদের সবচেয়ে বড় প্রতিবেশীর নেতা আসছেন।’

তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের সবসময়, প্রত্যেকদিন আলোচনা হচ্ছে। কয়েকদিন আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, তখন আলোচনা হয়েছে। এছাড়া সচিব পর্যায়ে নিয়মিতই আলোচনা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বাণিজ্য, এটি নিয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েকদিনের মধ্যেই এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

অন্য দেশের নেতাদের আসার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উনি ছাড়াও আরও চার দেশের নেতারা আসছেন। আমরা বিরাট উত্সব করব। যারা আসতে পারছেন না, তারা ভিডিও বার্তা দেবেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক হবে, তখন যে বিষয়গুলো নিয়ে এর আগে আলোচনা হয়েছে সেগুলো যাতে বাস্তবায়নে দেরি না হয়, সেটি তিনি তুলে ধরবেন।’

Related Articles

Leave a Reply

Back to top button