বাংলাদেশ

পুরোপুরি দুর্নী‌তি মুক্ত করা দুরূহ কাজ: দুদক চেয়ারম্যান

পুরোপুরি দুর্নী‌তি মুক্ত করা খুবই দুরূহ কাজ বলে জানিয়েছেন দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ।

শনিবার (১৩ মার্চ) গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়ায় জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের সমা‌ধি সৌ‌ধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে তি‌নি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, জা‌তির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছি‌লো শোষণ মুক্ত, বৈষম্যহীন ও দুর্নী‌তিমুক্ত সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর জন্মশতবা‌র্ষিকী ও স্বাধীনতার রজতজয়ন্তীতে তার স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে দুদক।

এর আগে দুদক চেয়ারম্যান বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বেদী‌তে পুষ্পস্তবক অর্পণ ক‌রে গভীর শ্রদ্ধা জানান। পরে তি‌নি বঙ্গবন্ধু ও তার প‌রিবা‌রের শহীদ সদস্য‌দের রু‌হের মাগ‌ফেরাত কামনা করে ফা‌তেহাপাঠ ও মোনাজা‌তে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Back to top button