অন্য খবর

ছেলের বিয়ের খবরে যা বললেন হৃতিকের বাবা

বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে ও সাবা আজাদের বিয়ের খবরকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন হৃতিকের বাবা নির্মাতা রাকেশ রোশন। খবর: আনন্দবাজার।

সম্প্রতি আলোচনায় বলিউডের আলোচিত প্রেমিকযুগল হৃতিক রোশন ও সাবা আজাদের বিয়ের খবর। এমনকি শোনা যাচ্ছে, চলতি বছরের নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই জুটি।

এ বিষয়ে হৃতিকের বাবার স্পষ্ট বক্তব্য, হৃতিক-সাবা যে বিয়ে করতে যাচ্ছেন, এই বিষয়ে আমি এখন পর্যন্ত কিছুই জানি না। বলেন, এসব শুধুই গুঞ্জন।

হৃতিকের ঘনিষ্ঠদের দাবি, গণমাধ্যমগুলো ওদের সম্পর্ক সুস্থ ভাবে গড়ে তুলতে দেবে না! বন্ধুত্ব শুরুর আগেই বিয়ের খবর রটাচ্ছে।

উল্লেখ্য, বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘদিন সিঙ্গেল থাকার পর সাবার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হৃতিক। এরপর থেকেই একের পর এক গুঞ্জন রটেছেই হৃতিক-সাবার বিষয়ে।

Related Articles

Leave a Reply

Back to top button