স্পোর্টেইনমেন্ট
সাফ চ্যাম্পিয়নশিপের সব পুরস্কারই জিতল বাংলাদেশ

নারী সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের শিরোপার স্বাদ পেলো বাংলাদেশ নারী ফুটবল দল।
সোমবার নেপালকে তাদের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল।
টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে সব পুরস্কার নিজেদের করে নেয় বাংলাদেশ। চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ফেয়ার প্লে ট্রফিও জিতে নেয় বাংলাদেশ।
সেরা গোলকিপার নির্বাচিত হন রুপনা চাকমা। দুটি হ্যাটট্রিকসহ সর্বোচ্চ (৮ গোল করে) গোলদাতার পুরস্কার জিতে নেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন।
টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত পারফরম্যান্স করে গোল্ডেন বুটও জিতে নেন সাবিনা।



