স্পোর্টেইনমেন্ট

সঙ্কট মোকাবিলায় এক কোটি ১ কোটি রুপি সহায়তার ঘোষণা দিলেন শচীন

নিজ দেশের করোনা সঙ্কট মোকাবিলায় এক কোটি ভারতীয় রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিলেন মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারও।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই ভারতে হচ্ছে নতুন রেকর্ড। হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র অক্সিজেন ও বেড সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতজুড়ে অক্সিজেনের অভাব মেটাতে এগিয়ে এসেছেন দিল্লি এবং নিকটবর্তী এলাকার কয়েকজন শিল্পোদ্যোগী। ‘মিশন অক্সিজেন’ নামে একটি প্রকল্পও শুরু করেছেন তারা। এই প্রকল্পে হাসপাতালগুলোতে অক্সিজেনের অভাব মেটাতে অক্সিজেন কনসনট্রেটর পাঠানো হবে। আর এতে এক কোটি রুপি আর্থিক সহায়তা করেছেন শচীন।

তিনি নিজেও এই রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন।

মিশন অক্সিজেনের পক্ষ থেকে এক বিবৃতিতে শচীনের অনুদানের বিষয়টি জানানো হয়েছে। এছাড়া শচীন নিজেও টুইট করে বিষয়টি জানিয়েছেন এবং বিপদের সময় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এর আগে প্লাজমা দান করার কথাও ঘোষণা করেছিলেন শচীন।

 

Related Articles

Leave a Reply

Back to top button