বিশ্ব

ওমরাহ পালনে বিদেশিদের বয়স নির্ধারণ করলো সৌদি

১৮ থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরাই এখন থেকে ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন। খবরঃ গলফ নিউজ।

পবিত্র ওমরাহ পালনে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এবার বয়স নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

শুক্রবার প্রকাশিত গালফ নিউজের খবরে বলা , সৌদি আরব যাওয়ার আগে বিদেশিদের করোনাভাইরাসের দুই ডোজ টিকা নেওয়ার সনদ জমা দিতে হবে।

দেশটির ওমরাহ ও হজবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকা নেওয়ার সনদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ভিসা নিতে হবে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে বলে জানানো হয়।

সম্প্রতি মন্ত্রণালয় মক্কা ও মদিনায় হজের আনুষ্ঠানিকতা পালনের সেবা প্রদানে ‘ইয়াতমারনা’ ও ‘তাওয়াককালনা’ দুটি অ্যাপ চালু করেছে। এতে যুক্ত হয়ে বিদেশিরা সংশ্লিষ্ট সেবা পাচ্ছেন। সৌদি নাগরিকদেরও এ বিধান মানতে হচ্ছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ সহনীয় পর্যায়ে আসায় গত মাসে ওমরাহ ও হজ পালনে কড়াকড়ি শিথিল করে সৌদি আরব।

Related Articles

Leave a Reply

Back to top button