ভূরাজনীতি

বিতর্কিতরা দলে আশ্রয় পাবে না: কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলে বিতর্কিতদের আশ্রয় ও প্রশ্রয় দেয়া যাবে না ।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। সকালে গণভবনে দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দেশের ৮টি সাংগঠনিক বিভাগের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের সমন্বয় টিম গঠন করা হয়।

তিনি বলেন, দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরাই দলকে ধরে রাখে। দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক কমিটি গঠনের ক্ষেত্রে দুর্দিনের ত্যাগী পরীক্ষিত ও নিবেদিত নেতাকর্মীরা যাতে বাদ না পড়ে সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

কমিটিগুলোতে সভাপতি, সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে মাই ম্যান (নিজস্ব বলয় সৃষ্টির জন্য) কমিটি গঠন করা যাবে না। কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন ও পরীক্ষিত নেতাদের কমিটিতে রাখতে হবে বলে জানান ওবায়দুল কাদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের মানুষকে উন্নত জীবন দিতে চেয়েছিলেন সেলক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সেই লক্ষ্য অর্জনে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছে সরকার বলেন সেতুমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button