বাংলাদেশ

প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: একজনকে গ্রেফতার করেছে সিটিটিসির সাইবার ইউনিট

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি’র মাধ্যমে মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে, বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে, ফিরোজ আলম নামে এক ভুয়া পাইলটকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার বিভাগ।

সোমবার (১০ মে) গণমাধমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ৯ মে রাতে রংপুর থেকে অভিযুক্ত ফিরোজ আলম গ্রেফতার হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত ফিরোজ আলম Farabi Islam Shawon নামে ফেসবুকে ফেইক আইডি বানিয়ে নিজেকে একজন পাইলট বলে পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে। পরবর্তীতে প্রতারণা করে অনেকের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। ফিরোজ রসায়ন বিদ্যায় গ্রাজুয়েশন করলেও সাইবার প্রতারণায় সে খুব দক্ষ।

ফিরোজ আলম বিবাহিত ও এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও অন্য মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে প্রতারনামুলকভাবে টাকা হাতিয়ে নিতো।

সম্প্রতি একটি টিভি চ্যানেল- এর এক সংবাদ পাঠিকা সাইবার প্রতারনার ফাঁদে পরে সিটিটিসির কাছে অভিযোগ করলে সাইবার অপরাধ তদন্ত বিভাগ অভিযুক্ত ফিরোজ আলমকে প্রযুক্তির সহায়তায় গ্রেফতার করে।

এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় সাইবার আইনে একটি মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button