বাংলাদেশ

শিক্ষার্থীদের সুরক্ষায় এখনই খোলা হবে না শিক্ষাপ্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই উন্মুক্ত করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ মে) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তরকালে এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এখনই উন্মুক্ত করা হবে না। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পর্যায়ক্রমে এগুলো উন্মুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান আমরা খুলতে পাচ্ছি না। আমরা ধাপে ধাপে এগোতে চাচ্ছি। যাতে এই করোনা ভাইরাস দ্বারা শিক্ষার্থীরা আক্রান্ত না হয়, কারণ এরা আমাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎতো আমি ঝুঁকিতে ফেলতে পারি না। আমরা দেখি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারলে পর্যায়ক্রমে আমরা তখন উন্মুক্ত করবো।

শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ঘরে বসে পড়াশোনা করার অনুরোধ জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাইকে অনুরোধ করবো সবাই যেন ঘরে বসে পড়াশোনা করে। এটা একটা পড়াশোনার ভালো সুযোগও। আমরা নিজেরাও, এখন বেশি কাজ নেই- অনেক কিছু জানার, পড়ার সুযোগ পাচ্ছি। সেটাও কম কথা না। এখানে আমি বলবো সবাই মনযোগ দিয়ে পড়াশোনা করবে।

Related Articles

Leave a Reply

Back to top button