স্পোর্টেইনমেন্ট

ব্যর্থতার সফর শেষে খালি হাতে ফিরতে হচ্ছে টাইগারস টিম’কে

ব্যর্থতার এক সফর শেষ করে আগামী রবিবার (৪ এপ্রিল) দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নিউজিল্যান্ডে গিয়েছিল বাংলাদেশ টিম । প্রথম ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হয় পুরো দলকে। এরপর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হয়ে শেষ হয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। কিন্তু ওয়ানডে সিরিজ থেকে টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের।

বৃহস্পতিবার অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি- টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ১০ ওভারে। তাতেও ৬৫ রানে হেরেছে বাংলাদেশ।টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৪১ রানের পাহাড় গড়ে কিউইরা। যে লক্ষ্যে তাড়া তো দূরে থাক, বৃষ্টির মতো ঝড়তে থাকে বাংলাদেশের উইকেট। শেষমেষ ৯.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলে ৩২ ম্যাচের সব কটিতেই হারল বাংলাদেশ।

ব্যর্থতার সফর শেষ করে আগামী রবিবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে দেশে ফিরছেন মাহমুদউল্লাহ, মুশফিকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button