বিশ্ব

তৃতীয় দফায় লকডাউন ফ্রান্সে

তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে ফ্রান্সে। করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় করোনা পরিস্থিতি অবনতি হওয়ায়  এ সিদ্ধান্ত নেয় হয়েছে।  বুধবার (৩১ মার্চ) সরাসরি প্রচারিত হওয়া এক টেলিভিশন ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এই তৃতীয় দফা লকডাউনের ঘোষণা দেন। [সূত্র: বিবিসি]

প্রেসিডেন্ট জানান, আগামী শনিবার থেকে দেশে প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। যৌক্তিক কারণ ছাড়া বাসা থেকে ১০ কিলোমিটারের বেশি কেউ ভ্রমণ করতে পারবে না। এছাড়াও সময় স্কুলগুলো কমপক্ষে তিন সপ্তাহ বন্ধ রাখা এবং আগামী এক মাস দেশের ভেতরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন তিনি।

তিনি আরও বলেন, এপ্রিল মাসটি আমাদের জন্য আরও কঠিন হবে। করোনা সংক্রমণের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এখনই যদি পরিস্থিতি মোকাবিলা না করা হয়, তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এছাড়াও ইস্টার সানডে উপলক্ষে যাতে গণজমায়েত না হয় সেজন্য দেশজুড়ে সন্ধ্যা ৭টা থেকে কারফিউ থাকবে। এসময় জনগণকে বাড়িতে থেকে কাজ করার আহ্বানও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button