বিশ্ব

স্বাধীনতা বিরোধী শক্তির ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যুবলীগ

কুস্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালের অবমাননার প্রতিবাদে ভার্চুয়াল প্রতিবাদ সভা করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

গত ১৩ ডিসেম্বর রবিবার সন্ধ্যা ৭ টায় অনুষ্টিত এ সভায় সভাপত্বিত করেন যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক শেখ জামাল হোসেন এবং পরিচালনা করেন যুগ্ম আহবায়ক মো সেবুল মিয়া ।

প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ আহমদ । তিনি বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি ধর্মকে ব্যবহার করে আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত আনা মানে বাংলাদেশের স্বাধীনতায় আঘাত আনা । যুক্তরাষ্ট্র থেকে যারা এই ষড়যন্ত্রে জড়িত থাকবে তাদেরকে যুক্তরাষ্ট্র যুবলীগ প্রতিহিত করবে অতীতের ন্যায় । এজন্য যুক্তরাষ্ট্র যুবলীগকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি ছিলেন, ঢাকা উওর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াৎ হোসেন চঞ্চল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সহ সভাপতি এবং বতর্মান যুবলীগের কার্যকারী কমিটির সদস্য আবু তাহের, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দুরুদ মিয়া রনেল, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক আন্তর্জাতিক সম্পাদক সাব্বির আহমদ ও সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহেদ কাবুল ।

বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র যুবলীগের সম্মেলন প্রস্তুত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রহিমুজ্জামান সুমন, ইফজাল আহমদ চৌধুরী, হেলিম উদ্দীন, যুক্তরাষ্ট্র যুবলীগ সদস্য কারী মৌলা দুলাল, রেজা আব্দুল্লাহ স্বপন, নিইউর্য়ক ষ্টেট যুবলীগের সভাপতি রবিউল ইলাম, পেন্সিলবেনিয়া যুবলীগের সভাপতি আলীম উদ্দীন, নিইউর্য়ক ষ্টেট যুবলীগের সাধারণ সম্পাদক সোয়েব আহমদ পেন্সিলবেনিয়া যুবলীগের মোহাম্মদ ওমর ফারুক, জর্জিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মিসিগান যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন গুলজার, নিউইর্য়ক মহানগর যুবলীগের সাধারণ মাহমুদুর রহমান, নিইউর্য়ক ষ্টেট যুবলীগের সহ সভাপতি অলিউর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, পেন্সিলবেনিয়া যুবলীগের নিউইর্য়ক সিটি যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন, ব্রোকলীন যুবলীগের সভাপতি মোর্সেদ আলম, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা আ.স.খালেদুর রহমান সবুজ, সেলিম রেজা, ইমরুল কয়েস । অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পেন্সিলবেনিয়া যুবলীগের সহ সভাপতি তারেক আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক পেন্সিলবেনিয়া সহ সভাপতি সাইদুর রহমান, সরোয়ার, শরিফ আহমদ, জাহিদ, রবিউল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ, জোহান চৌধুরী রাহুল দাস, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, রায়হান, শিক্ষা ও পাঠাগার সম্পাদক কদর মামুন, সদস্য রাজেদ, আক্তার খান, আতিক, জাহে , মহানগর যুবলীগ নেতা দিপন কর দেব সুমন, রিটন সরকার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button