বিশ্ব

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, ৯ রোগীর মৃত্যু

রোমানিয়ার বন্দর নগরী কন্সটান্টায় হাসাপালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। খবর: আনাদোলু এজেন্সি ও ইউরো নিউজের।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কনস্টান্টায় করোনারোগীদের যেখানে চিকিৎসা সেবা দেওয়া হতো সেখানে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। হাসপাতাল থেকে সব রোগীদের বের করে আনার পর আগুন নেভানো হয়। তার আগেই ৯ করোনা রোগীর মৃত্যু হয়।

তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটা এখনো জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আত্তিলা সিসেকে।

আগুন লাগার সময় হাসপাতালটির ১০টি আইসিইউ ইউনিটে মোট ১১৩ করোনা রোগীর চিকিৎসা চলছিল। এদিকে আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের বাইরে করোনা ইউনিটে চিকিৎসাধীনদের স্বজনরা ভিড় করেন।

এর আগে গত বছরের নভেম্বরে করোনা রোগীদের হাসপাতালে আগুন লাগার ঘটনায় ১০ জন নিহত হন। জানুয়ারিতে অপর এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হন পাঁচ জন।

Related Articles

Leave a Reply

Back to top button