
সারা দেশে আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
আজ শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দিয়ে তিনি অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুড়ে পণ্ড করে দিয়েছে। এর প্রতিবাদে রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।
বিএনপির পাশাপাশি ১২ দলীয় জোট এই হরতাল পালন করবে। ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা জানান, আমরাও আগামীকাল সারা দেশে হরতাল পালন করব।
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও হরতালের ডাক দেওয়ার তথ্য জানানো হয়েছে।



