বাংলাদেশ
রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন আবারো পেছালো

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারো পিছিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন আদালত।
বুধবার (১৩ জানুয়ারি) সিআইডি পুলিশ, তদন্ত প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৪৬ বারের মতো পেছালো।
বুধবার ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে ফিলিপাইনে পাঠানো হয় বলে জানা যায়। দেশের অভ্যন্তরের কোনও একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করেছে বলে ধারণা আইনশৃঙ্খলা বাহিনীর।



