বাংলাদেশ

নির্বাচনে কোনও অনিয়ম হচ্ছে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, বাংলাদেশের নির্বাচনে কোনও অনিয়ম হচ্ছে না।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। এ কারণে দেশে পৌরসভা নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে দিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে, রয়েছে আস্থাও।

সিইসি বলেন, পৌরসভা নির্বাচনের আগে সাভারে কোনও বহিরাগত কেউ থাকতে পারবে না। কোনও ব্যক্তি অস্ত্র নিয়ে কোথাও থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশ কেউ যেন নষ্ট না করতে পারে। আর যদি কেউ পরিবেশ অশান্ত করার চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বিশ্বের যেকোনও দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায়, তারা ভোট কারচুপির অভিযোগ তোলে। তবে কিন্তু বর্তমানে বাংলাদেশে কোনও নির্বাচনে অনিয়ম হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Back to top button