বাংলাদেশ

রাহাত খানের মৃত্যুতে মাহবুবউল আলম হানিফের শোক প্রকাশ

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আজ এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় হানিফ আরোও বলেন, সাহিত্য ও সাংবাদিকতা উভয় ক্ষেত্রেই রাহাত খানের অবদান উল্লেখযোগ্য। তাঁর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো।

Related Articles

Leave a Reply

Back to top button