ইকোবিজবাংলাদেশ

বন্ধ হবে অনিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, বন্ধ করা হবে, অনিবন্ধিত সব ই-কমার্স প্রতিষ্ঠান।

সোমবার (২৫ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ই-কমার্স নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর সব ব্যবসায়ীকে দেয়া হবে। আইসিটি বিভাগ এসব করে দিলে তা বাস্তবায়ন করা হবে। যারা নিবন্ধন করবে না, তারা ব্যবসা থেকে আউট হয়ে যাবে। এ নিবন্ধন করতে কোনো খরচ নেই বলেও জানান তিনি।

টিপু মুনশি জানান, আইনগতভাবে চেক করার জন্য সেন্ট্রাল লজিকস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্মের (সিএলটিপি) ব্যবস্থা করতে হবে। সেন্ট্রাল ম্যানেজমেন্ট কপ্লেইন সিস্টেম, কোথাও কারো অভিযোগ থাকলে, এখানে আসবে। আইসিটি বিভাগ আগামী তিন মাসের মধ্যে এসব করে দেবে। আগামী দুই তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে তারা ফলোআপ দেবে। এসক্রো সার্ভিস অটোমেটেড হবে।

এসময় ই-কমার্সের আটকে থাকা ২১৪ কোটি টাকা ফেরতের ব্যবস্থা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Related Articles

Leave a Reply

Back to top button