বাংলাদেশ

রানি এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশনে পতাকা অর্ধনমিত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন দেশটির পতাকা অর্ধনমিত রেখেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) রানির সম্মানে পতাকা অর্ধনমিত রাখা হয়।

এদিকে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় ব্রিটিশ হাইকমিশনার বলেন, মহামহিম রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অনুকরণীয় সেবায় নিবেদিত তার দীর্ঘ জীবনের অবসান হলো। তিনি শান্তিতে থাকুন।

উল্লেখ্য, স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে মারা যান রানি এলিজাবেথ । স্কটল্যান্ড থেকে তার মরদেহ শুক্রবার লন্ডনে আনা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button