বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) শুরু হবে আগামীকাল ৫ জুন রোববার বিকেল ৫টায়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয়সূত্রে জানা গেছে,এ অধিবেশনে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।
বাজেট প্রস্তাব উত্থাপনের পর দুদিন বিরতি দিয়ে ১২ জুন থেকে শুরু হবে বাজেট আলোচনা। আগামী ১৪ জুন সম্পূরক বাজেট পাসের পর প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।
অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের চতুর্থ বাজেট এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা চতুর্দশ বাজেট।



