বাংলাদেশ

রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

রাজধানীসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীবিরোধী বিক্ষোভে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রিত রাখতে।

শুক্রবার (২৬ মার্চ) রাতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা বিজিবির মুখপাত্র পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান।

তিনি বলেন, দেশে এখন ভিভিআইপিরা অবস্থান করছেন। অনেক ইসলামি দল আজ মোদিবিরোধী আন্দোলন করেছে। এসব বিষয় নিয়ে দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারাদেশে রাত থেকেই বিজিবি মোতায়েন করা হয়েছে।

সারাদেশে বিজিবি মোতায়েন করা হলেও কত প্লাটুন মোতায়েন করা হয়েছে নিশ্চিত করে বলতে পারছেন না এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Back to top button