বিশ্ব

যুদ্ধের সমর্থনে রাশিয়াকে অস্ত্র দেবে না চীন

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সমর্থনে অস্ত্র-গোলাবারুদ পাঠাবে না বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত রবিবার বলেছেন, সংকট কমাতে সম্ভাব্য সবকিছু করবে বেইজিং। খবর বিবিসি।

এর আগে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বলেছিলেন, বেইজিং মস্কোকে কোনো সামরিক সহায়তা দিলে তার পরিণাম ভোগ করতে হবে। এর পরেই চীনের অবস্থান জানালেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কিন গ্যাং।

রাশিয়াকে অস্ত্র সরবরাহের খবর ইতোমধ্যে অস্বীকার করেছে বেইজিং। দেশটি একে ভুল তথ্য বলে দাবি করেছে। যদিও ইউক্রেনে সামরিক অভিযানে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা জানায়নি চীন।

Related Articles

Leave a Reply

Back to top button