বিশ্ব

যুক্তরাষ্ট্র-তাইওয়ানের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর

তাইওয়ানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ চুক্তির ফলে, চীন যাকে তার নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে আসছে, সেই দ্বীপ-রাষ্ট্র তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে, যা ওই অঞ্চলে বেইজিংয়ের অর্থনৈতিক প্রভাবকে ভোঁতা করবে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বলছেন—যুক্তরাষ্ট্র-তাইওয়ান
দ্বিপক্ষীয় চুক্তিটি ডিজিটাল ও ক্লিন এনার্জি বাণিজ্যকে সম্প্রসারিত করবে। এ ছাড়া দুই অংশীদারের মধ্যে আরও প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য আলোচনার পথ প্রশস্ত হবে।

স্থানীস সময় বুধবার চুক্তিটি ঘোষণা করার সময়, মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডো বলেন, ‘তাইওয়ান আমাদের কাছে অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ অংশীদার, বিশেষ করে যেহেতু দেশটি সেমিকন্ডাক্টরের সঙ্গে সম্পর্কিত।’

রাইমন্ডো সাংবাদিকদের বলেন, ‘আমরা তাইওয়ানের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে উন্মুখ। সেইসঙ্গে আমরা তাইওয়ানের সঙ্গে সক্রিয় সংলাপ চালিয়ে যাচ্ছি।’

জো বাইডেন সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের সময় বেশ কয়েকটি এশিয়া-প্যাসিফিক দেশের সঙ্গে একটি নতুন অর্থনৈতিক সহযোগিতা চুক্তি ঘোষণা করার কয়েক দিন পরই যুক্তরাষ্ট্র-তাইওয়ান চুক্তিটি সম্পাদিত হলো।

Related Articles

Leave a Reply

Back to top button