স্পোর্টেইনমেন্ট

ইউরোপসেরা ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার বড় জয়

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের লড়াই। ইউরোপসেরা ইতালি আর দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনার লড়াই। শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় পুরোটা সময় ইতালির ওপর একপ্রকার আধিপত্য বিস্তারই করেছে আলবিসেলেস্তেরা। ৩-০ গোলে ইউরোপসেরাদের হারিয়ে জিতে নিয়েছে ফিনালিসিমার আর্তেমিও ফ্রাঞ্চি ট্রফিটাও।

ইতালির বিপক্ষে মেসির দল আর্জেন্টিনা যে জিতে গেছে ৩-০ গোলে! জয়ে বড় অবদান রাখায় গোল না করেও ম্যাচসেরার পুরস্কারটা তাই উঠে এলো মেসির হাতেই।

শেষ বাঁশির একটু আগে ইতালি গোলমুখে এগোচ্ছিলেন, তবে সামনে বাধা দেখে বলটা বাড়িয়ে দেন পাওলো দিবালাকে। তার দারুণ ফিনিশে আর্জেন্টিনা পেল তৃতীয় গোলের দেখা। মেসি করালেন দ্বিতীয় গোল।

দুটো গোল করানো আর গোলমুখে শট বাদেও মেসি আলো ছড়িয়েছেন পুরো ম্যাচে। পুরো ম্যাচে বল ছুঁয়েছেন ৯৮ বার।

এমন পারফর্ম্যান্সের পর ম্যাচসেরার পুরস্কারটা আর না জেতেন কী করে মেসি?

Related Articles

Leave a Reply

Back to top button