ইকোবিজ
পুঁজিবাজারে সূচকের ওঠানামায় চলছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে চার হাজার ৯৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে যথাক্রমে ১১২০ ও ১৭০১ পয়েন্টে রয়েছে। এসময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৮৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১২৬টির এবং অপরির্বতিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।



