বিশ্ব

ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। খবর: বিবিসির।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টার আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দেন পুতিন।

পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। পূর্ব ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের যেসব সেনা সদস্য রয়েছেন তারা অস্ত্র ফেলে দিয়ে ঘরে ফিরে যান।

তিনি আরো বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই। কোনো রক্তপাত হলে তার জন্য তারাই (ইউক্রেন) দায়ি হবে।

আত্মরক্ষার্থে রাশিয়া এ পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পুতিন।

এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের সীমান্তে প্রায় ২ লাখ সৈন্য এবং হাজার হাজার যুদ্ধ যান জমা করেছে। অন্য দেশের ভূখণ্ডে এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button