বাংলাদেশ
যাত্রাবাড়ীর কলাপট্টিতে রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় পৌনে ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার আরবেন রেস্তোরাঁর আগুন।
রোববার সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টার বেশি সময় কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে, রোববার সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৬টা ১৫ মিনিটে ঘটনাস্থ পৌঁছায়। পরে আরও ৯টি ইউনিট যোগ হয়ে মোট ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।



