স্পোর্টেইনমেন্ট

ম্যারাডোনা থেকে বড় সুপারস্টার কেউ ছিল না, আসবেও না: ম্যাশ

‘মৃত্যুর পরও বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী আর খেলোয়াড়ের মনের মণিকোঠায় বিরাজ করবেন ফুটবল ঈশ্বর’খ্যাত ডিয়েগো ম্যারাডোনা।

প্রিয় তারকার মৃত্যুতে গোটা বিশ্বের মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও নেমেছে শোকের ছায়া।

শোক প্রকাশ করেছেন সাংসদ ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তোজা।

সদ্য প্রয়াত কিংবদন্তি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন- ‘শোকের পরে শোক চলছে। তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁজ গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে যাদুকর, দ্য ড্রিবলিং মাস্টার। ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা।’

Related Articles

Leave a Reply

Back to top button