স্পোর্টেইনমেন্ট

দিয়াগো আমাদের ছেড়ে চলে যাননি, কারণ তিনি অমর: মেসি

আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক লিওনেল মেসি, ফুটবলের কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।

বুধবার মেসি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন। সেই সঙ্গে ফুটবলের জাদুকরের সঙ্গে তার দুটি ছবিও পোস্ট করেছেন তিনি।

মেসি বলেন, আর্জেন্টিনার জনগণ ও ফুটবলের জন্য আজকের দিনটি খুবই দুঃখজনক। তিনি বিদায় নিয়েছেন কিন্তু আমাদের ছেড়ে চলে যাননি, কারণ দিয়াগো অমর।

ম্যারাডোনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার মনে থাকবে। শোক সন্তপ্ত পরিবার ও তার বন্ধুদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার আত্মা শান্তি পাক।

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে বেশ কয়েক দিন অসুস্থ ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button