বিশ্ব

মেক্সিকোতে গোলাগুলি, নিহত ১৮

মেক্সিকোতে মাদক পাচারকারীদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। খবর এএফপির।

দেশটির প্রাদেশিক মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, স্থানীয় সময় গতকাল শুক্রবার দেশটির উত্তরের জাকাটেকাস প্রদেশের একটি প্রত্যন্ত এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

এ মুখপাত্র জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে।

এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।

মেক্সিকোতে প্রায়ই মাদক পাচারকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Back to top button