ভূরাজনীতি

তারা সন্ত্রাস করবে আর আমাদের কর্মীরা ললিপপ খাবে? : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর ঘিরে বিএনপি যেন কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে সেজন্য প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবে। তারা (বিএনপি) সন্ত্রাস করবে আর আমাদের কর্মীরা ললিপপ খাবে? তাদের কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম করতে দেওয়া হবে না।’
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘পরশু রাতে মতিঝিলে বিআরটিসির একটি দোতলা বাস পুড়িয়ে দিয়েছে। শুরু হয়ে গেছে৷ তারা আগাম জানান দিচ্ছে৷ ১০ ডিসেম্বরকে সামনে রেখে তারা জানান দিচ্ছে আগুন সন্ত্রাস। বিআরটিসির বাস পুড়িয়েছেন, আর যদি আগুন নিয়ে আসেন, সন্ত্রাস করেন, জনগনকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে। আমরা মামলা করব।’
বিএনপির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘কোথায় টাকা! টাকা আসে, দুবাই থেকে। বস্তায়-বস্তায় টাকা আসে। টাকা ওড়ে। ক্ষমতায় না থাকলেও টাকার অভাব নাই।’
এদিকে যৌথ সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

Related Articles

Leave a Reply

Back to top button