বাংলাদেশ

পরিবহন ধর্মঘটে দুর্ভোগে সাধারণ মানুষ

যানবাহন না পেয়ে গতকাল চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

পরিবহন ধর্মঘটে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় মানুষ প্রাইভেটকার, বাইক, সিএনজি অটোরিকশা ও রিকশায় যাতায়াত করছেন। এ সুযোগে ১০০ টাকার ভাড়া ৩০০ টাকা দিতে হচ্ছে তাদের।

কর্মজীবী মানুষেরা রাজধানীর বিভিন্ন সড়কে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। অনেকে জরুরি কাজে বাসা থেকে বের হয়ে গণপরিবহন না পেয়ে বিপাকে পড়ছেন।

এ বিষয়ে সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি সমাধানে বিআরটিএকে চিঠি দিয়েছিলাম। বৃহস্পতিবারই এর সমাধান করলে এ অবস্থার সৃষ্টি হতো না। তারা দীর্ঘসূত্রতা করেছে। এ কারণে ভোগান্তি হচ্ছে।

উল্লেখ্য, বুধবার (০৩ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি গেজেটে লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। এর প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে ধর্মঘটের ডাক দিয়েছে সংশ্লিষ্ট সংগঠনগুলো।

Related Articles

Leave a Reply

Back to top button