অন্য খবর

এবার লিপস্টিক হাতে নজর করলেন দিলারা জামান

৭৮ বছর বয়স যিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

মাঝে মাঝে তার গেটআপ-মেকআপ আর কার্যক্রমে চমকে দেন সবাইকে। ২০১৯ সালে লাইফস্টাইল ম্যাগাজিন ‘আইস টুডে’র একটি সংখ্যার প্রচ্ছদে ওয়েস্টার্ন লুকে হাজির হয়ে সবাইকে বোকা বানিয়ে দেন বর্ষীয়ান এই অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেটির রেশ কাটতে না কাটতে একটি নাটকে অভিনেতা ইরফান সাজ্জাদের বিপরীতে ১৬ বছরের কিশোরীর চরিত্রে অভিনয় করেও তাক লাগান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী!

এবার ‘ফামি ইউকে’ ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে মেখে অনেকটা প্রচারকের ভূমিকায় হাজির হলেন পর্দার এই প্রিয় মুখ।

নব্বই দশকের অন্যতম মডেল যুক্তরাজ্য প্রবাসী স্মৃতি ফামির গড়া এই ব্র্যান্ডের লিপস্টিক ঠোঁটে মাখেন দিলারা জামান। তারই দুটি স্থিরচিত্র ফেসবুকে শেয়ার করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্মৃতি ফামি।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি আজ অনেক খুশি। কারণ, আমাদের দেশের সবার শ্রদ্ধেয় অভিনয়শিল্পী দিলারা জামান ফামি ইউকে’র লিপস্টিক পছন্দ করে পরেছেন।’

লন্ডন থেকে ফামি গণমাধ্যমকে বলেন, ‘এটাকে আসলে মডেলিং বলা যাবে কি না, জানি না। দিলারা আন্টির মেয়ে রাইসা যুক্তরাষ্ট্রে থাকে। সে আমার ছোট হলেও বন্ধুর মতোই। রাইসা সম্প্রতি আন্টির জন্য উপহার হিসেবে কিছু লিপস্টিক অনলাইনে কিনে ঢাকা পাঠায়। আন্টি সেটা ঠোঁটে মেখে ছবিগুলো পাঠান। খুব প্রশংসা করেন। বলেন, নিয়মিতই ব্যবহার করবেন আমার লিপস্টিক। উনার মতো গুরুজনের এমন উৎসাহকে মডেলিং বলে ছোট করতে চাই না। এটা বিজ্ঞাপনের চেয়েও অনেক অনেক বেশি কিছু। আমি কৃতজ্ঞ।’

Related Articles

Leave a Reply

Back to top button