বাংলাদেশ

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান লাইফ সাপোর্টে

বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান করোনার কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ।

সম্প্রতি শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে, রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে আছেন।

সোমবার (১২ এপ্রিল) বাংলা একাডেমির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমি সূত্র জানায়, শামসুজ্জামান খানের শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১১ এপ্রিল) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

এর আগে শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, জানিয়েছিল বাংলা একাডেমি।

Related Articles

Leave a Reply

Back to top button