বাংলাদেশ

মঙ্গলবার থেকে ৭ জেলা লকডাউন

আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায়, সাত জেলায় লকডাউন ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে আগামীকাল থেকে ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম জানান, লকডাউন চলাকালে সব বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। শুধুমাত্র মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না। জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।

ঢাকা জেলাকে করোনা সংক্রমণ থেকে নিয়ন্ত্রণে রাখতেই এ সাত জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button