বিশ্ব

ভোট গণনার প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপি-জোট

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনী কর্মকাণ্ড শেষে চলছে ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) সকাল আটটায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টা) এই ভোট গণনা শুরু হয়। প্রথমে গণনা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট।
ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপি-জোট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির লাইভ আপডেটে এই তথ্য জানা গেছে।
এরপর একে একে খুলতে শুরু করবে ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন’ সংক্ষেপে ইভিএম। এদিকে ভোট গণনা শুরুর প্রথম ঘণ্টায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ।
তবে এরই মধ্যে প্রথম ঘন্টার ভোট গণনায় এগিয়ে রয়েছে বিজেপি-জোট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ভোট গণনা শুরু হয়েছে সকাল আটটায়। প্রথম ঘণ্টার তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৭৮টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ১৮৪টি আসনে।
এদিকে ভোট গণনা শুরুর পর নিজের আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন দেশটির নরেন্দ্র মোদি। বারাণসী লোকসভা আসনে এগিয়ে রয়েছেন তিনি। এছাড়া অমিত শাহ, রাহুল গান্ধী ও অখিলেশ যাদবও তাদের নিজ নিজ আসনে প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button