বাংলাদেশ

পিডিবির নতুন চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান

প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৮তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সোমবার ৩১ জানুয়ারি বিকেলে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ পরিদপ্তর পরিচালক সাইফুল হাসান চৌধুরীর পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ৩৮তম চেয়ারম্যান হিসেবে আজ দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি পূর্ববর্তী চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।

প্রকৌশলী মো. মাহবুবুর রহমান এ নিয়োগের আগে বিউবোর সদস্য, কোম্পানি অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button