বাংলাদেশ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার পৃথক পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, বাকিংহ্যাম প্যালেস জানিয়েছে, বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে তিনি মারা যান।

এমন খবর জানার পর ৯৬ বছর বয়সী রানির পাশে থাকার জন্য তার কাছে ছুটে আসেন তার ছেলে-মেয়ে ও রাজ পরিবারের অন্যন্য সদস্যরা।

রানি এলিজাবেথ শেষ সময়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ছিলেন। এখানে গ্রীষ্মকালীন সময় কাটাচ্ছিলেন তিনি। তার সঙ্গে তার বড় ছেলে ছিল।

Related Articles

Leave a Reply

Back to top button