আনুষ্কা ও মেয়েকে সেঞ্চুরি উৎসর্গ করলেন কোহলি

তিরস্কার আর কটূকথা শুনতে শুনতে হাঁপিয়ে ওঠা বিরাট অবশেষে ২ বছর ৯ মাস ১৭ দিন অর্থাৎ ১ হাজার ২১ দিন পর সেঞ্চুরির দেখা পেয়েছেন।
ইনিংস শেষে জানান, এই সেঞ্চুরিটা স্ত্রী আনুষ্কা শর্মা আর মেয়ে ভামিকাকে উৎসর্গ করার কথা।
বলেন, ‘আমি জানি বাইরে অনেক কিছুই ছিল। আমি আমার আংটি চুম্বন করেছি এবং দেখেছি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে, যে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনে অনেক অবদান রেখেছেন। সে আর কেউ নয়, আমার স্ত্রী আনুষ্কা। এই শতক তার জন্য এবং আমাদের মেয়ে ভামিকার জন্যও।’
চলতি এশিয়া কাপের শুরু থেকেই রানে ফেরার চেষ্টায় থেকেছেন এই ডান হাতি ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে ৩৫ রান, হংকংয়ের বিপক্ষে ৫৯ রানে অপরাজিত থাকার পর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে খেলেন ৬০ রানের ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে রানের খাতা না খুলতে পারলেও আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন দুর্দান্ত একটা শতকের ইনিংস।



