বাংলাদেশ

ওসি প্রদীপের স্ত্রী’র দেশত্যাগ ঠেকাতে দুদকের চিঠি

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   আলোচিত সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় এবার ওসি প্রদীপের স্ত্রী’র দেশত্যাগ ঠেকাতে পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩১ শে আগস্ট এ চিঠি পাঠিয়েছে দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ।

এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।ওসি প্রদীপের হস্তান্তরিত প্রায় ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে তার সহধর্মীনি চুমকীকে।আর দুই নম্বর আসামী ওসি প্রদীপ।

মামলায় এই দম্পতির বিরুদ্ধে দুদক আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪(২) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদক কর্মকর্তারা বলছেন, ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকীর নামে যেসব ‘অবৈধ সম্পদের’ তথ্য পাওয়া গেছে, তা প্রদীপ ‘ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন’ বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাক বাহারছড়া চেকপোস্টে নিরাপত্তা চৌকিতে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

Related Articles

Leave a Reply

Back to top button