স্পোর্টেইনমেন্ট

ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি আজ

আজ দিবাগত রাত ১টায় বিশ্বকাপ বাছাইপর্বে আবারও মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা।

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের বড় জয় নিয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে পৌঁছেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বিপক্ষে জিতে সংখ্যাটা আটে পরিণত করতে চান এভারটন। চিলির বিপক্ষে ম্যাচ শেষে তিনি বলেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। আমরা জানি, আমাদের পরবর্তী ম্যাচ সত্যিই একটা কঠিন ম্যাচ। তবে আমরা জেতার আশাই করছি।’

যদিও ব্রাজিল আগের মতো এই ম্যাচেও পাচ্ছে না নিয়মিত তারকাদের। নেইমার ছাড়া বড় মাপের আর কোনো তারকা থাকছে না ব্রাজিলে।  থাকবেন না রবের্তো ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস, থিয়েগো সিলভার মতো চেনা মুখ।

তবে আর্জেন্টিনার জন্য স্বস্তির খবর। তাদের আক্রমণভাগ অন্য সময়ের চেয়ে এখন ফর্মে। লিওনেল মেসির নিরন্তন চেষ্টার সঙ্গে যে কোনো সময় দলকে এগিয়ে নেওয়ার সামর্থ্য রয়েছে ডি মারিয়া কিংবা লাওতারো মার্টিনেজের।

Related Articles

Leave a Reply

Back to top button