বাংলাদেশ

হেফাজত নেতা মামুনুল হক কারাগারে

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে, তৃতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১০ মে), ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে সাম্প্রতিক কর্মসূচিকে ঘিরে সহিংসতার পৃথক ঘটনায় দুই মামলায় গত ৪ মে মামুনুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুলকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button