বিশ্ব

বিবিসি নিষিদ্ধ করল চীন

চীনে নিষিদ্ধ করা হয়েছে, বিবিসির (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) টেলিভিশন ও রেডিও সম্প্রচার।

বৃহস্পতিবার দেশটির চলচ্চিত্র, টিভি ও রেডিও প্রশাসন এ নির্দেশনা জারি করেছে।

চলতি মাসের শুরুর দিকে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিল করেছে যুক্তরাজ্য। দেশটির গণমাধ্যম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অফকমের দাবি, গত বছর ব্রিটিশ নাগরিক পিটার হামফ্রের কথিত ‘জোরপূর্ব স্বীকারোক্তি’ প্রচার করে যুক্তরাজ্যের সম্প্রচারনীতি ভঙ্গ করেছে সিজিটিএন।

এ ঘটনার সপ্তাহখানেক পরেই অন্তত এক বছরের জন্য বিবিসির সম্প্রচার পুরোপুরি নিষিদ্ধের ঘোষণা করল চীন।

চীনা কর্তৃপক্ষ বলেছে, চীনের বিষয়ে বিবিসি ওয়ার্ল্ড নিউজের প্রতিবেদনগুলো সম্প্রচার নীতিমালার ‘গুরুতর লঙ্ঘন’। তাদের কথায়, ‘সংবাদ সত্য ও নিরপেক্ষ হওয়া উচিত এবং তা যেন চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর না হয়।’

বিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চীনের এই সিদ্ধান্তে ‘হতাশ’। এক বিবৃতিতে সংবাদমাধ্যমটি বলেছে, চীনা কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ। বিবিসি বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে খবর সংগ্রহ করে।’

Related Articles

Leave a Reply

Back to top button