স্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার

করোনার নতুন ধরন ওমিক্রনের প্রভাবে, জিম্বাবুয়েতে নারী বিশ্বকাপের বাছাইপর্বের মাঝপথেই দেশে ফিরে এসেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইতিহাস গড়ে প্রথম বারের মতো নারী বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ দল। র‍্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পায় বিশ্বকাপের টিকিট। এতো বড় খুশির খবরের মধ্যেই করোনার হানা।

জানা গেছে, গত বুধবার (১ ডিসেম্বর) দেশে ফিরে আসে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর তাদের থাকতে হয় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে। সেখানেই প্রথমবার করা করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে দুজনের নমুনার ফল।

সোমবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচ্চপর্যায়ের একাধিক সূত্র দুই নারী ক্রিকেটারের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তবে তারা কেউই সে দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করতে রাজি হননি। শুধু জানিয়েছেন, যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পরবর্তী ব্যবস্থা নেবে বোর্ড।

Related Articles

Leave a Reply

Back to top button