স্পোর্টেইনমেন্ট

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় খেলা আজ

চলমান বিসিবি প্রেসিডেন্ট’স কাপের দ্বিতীয় খেলা আজ ।  মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম একাদশের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ একাদশ।

মাহমুদউল্লাহ রিয়াদ ও তার দলের জন্য এটি হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। অন্যদিকে, বাংলাদেশের ওডিআই অধিনায়ক তামিম ইকবাল ও তার দল প্রথমবারের মতো এ প্রতিযোগিতায় মাঠে নামতে যাচ্ছে।

খেলাটি শুরু হবে দুপুর দেড়টায় এবং তা বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি। স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।

মাহমুদুল্লাহ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।

Related Articles

Leave a Reply

Back to top button