বাংলাদেশ

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

বিশ্ব শিক্ষক দিবসে সারা বিশ্বের সব শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৫ অক্টোবর) ফেসবুকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী । ওই পোস্টে তথ্যমন্ত্রী নিজের স্কুল ও কলেজের দুজন শিক্ষকের পায়ে হাত দিয়ে শ্রদ্ধা নিবেদনের ছবি শেয়ার করেছেন।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. হাছান মাহমুদ। রাজনীতির পাশাপাশি এই পেশাকে নিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকতা আমার পেশা আর রাজনীতি হচ্ছে আমার ব্রত।

Related Articles

Leave a Reply

Back to top button