স্পোর্টেইনমেন্ট

বাংলাদেশ সফরের দল ঘোষণা শ্রীলঙ্কার

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে, শ্রীলঙ্কা ক্রিকেট দল, বাংলাদেশ সফরে আসবে আগামী ৮ মে।

এই দুটি ম্যাচের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) ১৮ সদস্যের দল ঘোষণা করেছে। তবে বাকি আছে শুধু ক্রীড়া মন্ত্রীর অনুমোদন।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লাকসান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

শ্রীলঙ্কার এ সফরে প্রথম টেস্ট শুরু হবে আগামী ১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায়।

Related Articles

Leave a Reply

Back to top button